-

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা পর্যায়ের রচনা প্রতিযোগিতায় ‘গ’ বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রওজাতুল জান্নাত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা পর্যায়ের রচনা প্রতিযোগিতায় ‘গ’ বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রওজাতুল জান্নাত

অভিনন্দন রওজাতুল জান্নাত!



মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত জেলা পর্যায়ের রচনা প্রতিযোগিতায় 'গ' গ্রুপে ১ম স্থান অধিকার করেছে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (CBIU) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের ২০তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী রওজাতুল জান্নাত।



একটি মাদকমুক্ত, সুস্থ ও সচেতন সমাজ গঠনে যুবসমাজের এমন বলিষ্ঠ ও সৃষ্টিশীল অংশগ্রহণ সত্যিই আমাদের গর্বিত করে। পড়াশোনার পাশাপাশি সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে তার এই অনন্য কৃতি বাকিদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।



রওজাতুল জান্নাতের এই গৌরবময় সাফল্যে আমরা আনন্দিত এবং তার আগামী দিনের পথচলা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সাফল্যের এই ধারা অব্যাহত থাকুক!

Recent News