News
-
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্প্রিং ২০২৬ সেশনের ফাইনাল পরীক্ষা শুরু, হল পরিদর্শন করলেন প্রতিষ্ঠাতা লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্প্রিং ২০২৬ সেশনের ফাইনাল পরীক্ষা শুরু, হল পরিদর্শন করলেন প্রতিষ্ঠাতা লায়ন মুহাম্মদ মুজিবুর রহমান
প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (সিবিআইইউ) অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনার্স এবং মাস্টার্স প্রোগ্রামসমূহের 'স্প্রিং ২০২৬' সেশনের চূড়ান্ত (ফাইনাল) পরীক্ষা আরম্ভ হয়েছে।
পরীক্ষার প্রথম দিনেই হলের সার্বিক পরিবেশ ও শিক্ষার্থীদের উপস্থিতি পর্যবেক্ষণ করতে আকস্মিক হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান।
পরিদর্শনকালে তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক উপদেষ্টা খুরশিদুর রহমান এবং রেজিস্ট্রার রাজিদুল হক।
হল পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান পরীক্ষার সার্বিক পরিবেশ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, "কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই অঞ্চলের উচ্চশিক্ষার প্রসারে মানসম্মত পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর। শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের এই প্রক্রিয়াটি যেন সম্পূর্ণ নকলমুক্ত ও কঠোর নিয়মানুবর্তিতার মধ্যে সম্পন্ন হয়, সে ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময়ই জিরো টলারেন্স নীতি অনুসরণ করে।"
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, স্প্রিং ২০২৬ সেশনের বিভিন্ন বিভাগের অনার্স ও মাস্টার্সের পরীক্ষাগুলো পূর্বঘোষিত রুটিন অনুযায়ী একযোগে শুরু হয়েছে। পরীক্ষা চলাকালীন যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং হলের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পরীক্ষা কমিটির পক্ষ থেকে বিশেষ তদারকি টিম গঠন করা হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতি ছিল সন্তোষজনক এবং শিক্ষার্থীরা অত্যন্ত মনোযোগের সাথে পরীক্ষায় অংশ নিয়েছেন।

