-

সম্পূর্ণ স্কলারশিপে ইউকে ও জার্মানে পড়াশোনার সুযোগ পাচ্ছে সিবিআইইউ শিক্ষার্থীরা

সম্পূর্ণ স্কলারশিপে ইউকে ও জার্মানে পড়াশোনার সুযোগ পাচ্ছে সিবিআইইউ শিক্ষার্থীরা

সম্পূর্ণ স্কলারশিপ নিয়ে ইউকে ও জার্মানের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুবর্ণ সুযোগ পাচ্ছে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।



এই লক্ষ্যে শনিবার (৬ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।



বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে ইউরেশিয়া ইনস্টিটিউট জার্মানির বিজনেস ডেভেলপমেন্টের পরিচালক ইমরান খান ও ইউনিভার্সিটি অব লাইসেস্টার ইউকে এর স্কুল অব বিজনেস কোলাবেটর নাভীদ ইজাজ বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের নানা সুযোগ সুবিধার কথা তুলে ধরে বক্তব্য রাখেন।



বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে শিক্ষার্থীরা নানা প্রশ্ন তুলে ধরেন। কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ইউকে ও জার্মানের বিশ্ববিদ্যালয়ে কিভাবে পড়াশোনা করবে, এতে কি কি সুযোগ সুবিধা রয়েছে তা উপস্থাপন করেন অতিথিরা।



সেমিনারের আগে বিদেশী অতিথিরা ক্যাম্পাসে পৌঁছলে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানানো হয়।



এ সময় রেজিস্ট্রার রাজিদুল হকসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Recent News